ট্রাস্ট ইসলামী লাইফ এর ‘ব্যবসা পরিকল্পনা সভা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মে ৬, ২০২৪

নিজস্ব প্রতিনিধঃ ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ এর ‘ব্যবসা পরিকল্পনা সভা – ২০২৪’ অনুষ্ঠিত হয়। আজ সোমবার ৬ মে ২০২৪ ইং আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউট এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের বিষয়, Discussion on Business Planning and Strategy to achieve goals”. অনুষ্ঠানের মূল থিম Road to 100 Crore. কোম্পানির সিনিয়র ডিএমডি জনাব মিজানুর রহমান মিজান এর সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি জনাব পারভেজ সাজ্জাদ, জনাব জাকির হোসেন, জনাব নুর ই আলম এবং কোম্পানির সকল ডিএমডিগন।