বেস্ট লাইফ ইনশিওরেন্স এর স্মার্ট ডিভিশন উদ্বোধন ও মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মে ৬, ২০২৪ নিজস্ব প্রতিনিধঃ বেস্ট লাইফ ইনশিওরেন্স এর স্মার্ট ডিভিশন উদ্বোধন ও মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬/৫/২০২৪ রোজ সোমবার সকাল ১০ টায় বেস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের ট্রেনিং রুমে স্মার্ট ডিভিশন নামে একটি নতুন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। উক্ত প্রজেক্টের ইনচার্জ উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আলহাজ্ব নূরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী তাকাফুল ডিভিশনের প্রধান জনাব হাবিবুর রহমান আরিফ। অনুষ্ঠানে কোম্পানির, সেক্রেটারি, সিএফও,এডমিন ইনচার্জ, উন্নয়ন প্রশাষন ইনচার্জ সহ শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। SHARES অর্থ নিউজ বিষয়: