ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধিঃ ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব হাফিজ আহমেদ মজুমদার। কোম্পানীর পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামাল, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, পর্যবেক্ষক হিসাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ আজিমুদ্দীন বিশ্বাস, এন.ডি.সি এবং বহিঃ নিরীক্ষক, এসইসি’র প্রতিনিধি, ডিএসই ও সিএসই’র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট ফ্লুটিনাইজার এবং কোম্পানীর সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন। সভায় ২০২৩ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। SHARES অর্থ নিউজ বিষয়: