ড. এম আসলাম আলম আইডিআরএ’র নতুন চেয়ারম্যান নিযুক্ত প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪ ড. এম আসলাম আলম আইডিআরএ’র নতুন চেয়ারম্যান নিযুক্ত নিজস্ব প্রতিনিধিঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম। যোগদানের তারিখ থেকে আগামী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার যুগ্মসচিব কামরুল হক মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলমকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর কিংবা তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত যেটি আগে ঘটে সে সময়ের জন্য আইডিআরএর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তার পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। ২০১২ সালের নভেম্বরে এম আসলাম আলম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের মার্চে তৎকালীন গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে তাকেও সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর আগে গত বৃহস্পতিবার আইডিআরএ সাবেক চেয়ারম্যান জয়নুল বারী পদত্যাগ করেন। সাবেক সচিব জয়নুল বারী ২০২২ সালের ১৫ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ২০২৫ সালের ১৪ জুন। SHARES অর্থ নিউজ বিষয়: