ঢাকা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৪

ঢাকা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বিশেষ প্রতিনিধিঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (৮ই জুলাই) ডিজিটাল ফ্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান হামিদা রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শম্পা রহমান, প্রাক্তন চেয়ারম্যান মোঃ হাসান, পরিচালক মোহাম্মদ মাসুম, বিশ্বজিৎ সাহা, প্রদীপ করন, এম, মফিজুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বায়েজীদ মুজতবা সিদ্দিকী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আবুল হা‌সিম এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহ্সান উল্লাহসহ শেয়ারহোল্ডারগণ।

বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত বৎসরের জন্য শেয়ারহোল্ডারদের র্সবসম্মতক্রিমে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ সহ সকল আলোচ্যসূচি অনুমোদন করা হয়।