নীলফামারীতে আলফা লাইফের “ডোমার শাখা” উদ্বোধন প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪ নীলফামারীতে আলফা লাইফের “ডোমার শাখা” উদ্বোধন নিজস্ব প্রতিনিধিঃ ১৯-০৮-২০২৪ ইং রোজ সোমবার “আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড” এর ‘এনামুল এজেন্সি, ডোমার, নীলফামারি’ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং) এবং মোঃ ফিরোজ কবির, এসিসট্যান্ট সেলস ম্যানেজার। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোঃ এনামুল হক, ব্রাঞ্চ ম্যানেজার। ব্যাংকবীমা অর্থ নিউজ.বিডি News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: