পপুলার লাইফ গোপালগঞ্জে বীমা দাবির ৩ কোটি ২৭ লাখ টাকার চেক প্রদান প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪ পপুলার লাইফ গোপালগঞ্জে বীমা দাবির ৩ কোটি ২৭ লাখ টাকার চেক প্রদান খবর বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গোপালগঞ্জ অঞ্চলে ৩ কোটি ২৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর মডেল মসজিদ মিলনায়তনে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) ও জেলা সমন্বয়কারী নাইমুল ইসলামের সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি আসন অলংকৃত করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ইসলামী ডিপিএস প্রকল্পের উপঃ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, জনপ্রিয় একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান, আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ আবিদুর রহমান বাবু, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আরিফুর রহমান বিপ্লব প্রমুখ। উল্লেখ্য, উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম ইউসুফ আলী। SHARES অর্থ নিউজ বিষয়: