পপুলার লাইফ বরিশাল অঞ্চলে বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪ পপুলার লাইফ বরিশাল অঞ্চলে বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধিঃ ০২ অক্টোবর ২০২৪ইং বুধবার বরিশাল অঞ্চলে পপুলার লাইফের মেয়াদপূর্তি গ্রাহকের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী। আরো উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। SHARES অর্থ নিউজ বিষয়: