বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্সের মৌলিক বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৪ নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার (৩০ মে) বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্সের মৌলিক বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আহসান-উজ-জামান এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। সভাপতিত্ব করেন যুগ্ম সচিব ও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. জাহিদ হোসেন। কর্মশালায় অংশ নেন মিডল্যান্ড ব্যাংকের ৫২ জন কর্মকর্তা, মিডল্যান্ড ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান জনাব রাশেদ আক্তার, জেনিথ ইসলামী লাইফের ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান জনাব শাহাদাত হোসেন ও ইন্স্যুরেন্স একাডেমির ফ্যাকাল্টিগণ। SHARES অর্থ নিউজ বিষয়: