বীমা মানুষকে সঞ্চয়মুখি করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাভলম্বী করে তোলে- মোঃ কাজিম উদ্দিন প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪ বীমা মানুষকে সঞ্চয়মুখি করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাভলম্বী করে তোলে- মোঃ কাজিম উদ্দিন খবর বিজ্ঞপ্তিঃ কর্মে সফলতা পেতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ কর্মীদের মাঝে কাজ ও দায়দায়িত্ববোধ সম্বন্ধে অবহিত করার পাশাপাশি সুষ্ঠ ব্যবস্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। প্রশিক্ষণ ব্যাতিরেকে কর্মীদের ফলপ্রসূ কর্মসম্পাদন আশা করা যায় না। তারই প্রেক্ষিতে ব্যাংকাইসুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স । ২৮ সেপ্টেম্বর ২০২৪ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কোম্পানীর সিএফও প্রবীর চন্দ্র দাশ এফসিএ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় লাইফ ইনস্যুরেন্স পলিসি বিপণনের বিভিন্ন দিক নিয়ে ন্যাশনাল লাইফের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর সিইও মোঃ কাজিম উদ্দিন বলেন অর্থনীতিতে বীমায় গুরুত্ব অপরিসীম। বীমা মানুষকে সঞ্চয়মুখি করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। বীমার মাধ্যমে সঞ্চিত টাকা জীবনের যে কোন জটিল মুহূর্তে ছায়া হয়ে দাঁড়ায়। তিনি আরো বলেন ন্যাশনাল লাইফ বিগত ৪০ বছর ধরে বিশ্বস্থয়ার সাথে মানুষেকে বীমা সেবা দিয়ে আসছে এবং দাবীর টাকা যথা সময়ে গ্রাহকের বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে এ সেবা ভবিষ্যতে আরো বিস্তৃত হবে। পরে তিনি ন্যাশনাল লাইফের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ব্যাংকাসুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা অংশগ্রহণে দিনব্যাপী ব্যাংকান্সুরেন্স বিষয়ে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন। কর্মে সফলতা পেতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ বিহীন অধিকতর কর্মীর তুলনায় স্বল্পসংখ্যক প্রশিক্ষিত কর্মী দ্রুত সময়ে সফলতা লাভ করতে সক্ষম হয়। তাছাড়া প্রশিক্ষণ কর্মীদের মাঝে কাজও দায়দায়িত্ববোধ দম্বন্ধে অবহিত করার পাশাপাশি সুষ্ঠ ব্যবস্থাপনার ভিত্তিপ্রস্তুত স্থাপন করে। প্রশিক্ষন ব্যাতিরেকে কর্মীদের ফলপ্রসু কর্মসম্পাদন আশা করা যায় না। তারই প্রেক্ষিতে বাংলাদেশে নবপ্রবর্তিত ব্যাংকাসুরেন্স বিষয়ে সঠিক জ্ঞান ও বিপণন কৌশল লব্দ করনের লক্ষে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কার্যালয়ের ১০ জন নির্বাহী ও কর্মকর্তা ভারতের কলকাতায় ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ৩ দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। কলকাতার কেনিলওরথ হোটেলে আয়োজিত প্রশিক্ষণে আন্তর্জাতিক প্রশিক্ষক ড. বিনীত আগারওয়াল এ প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন সিইও মোঃ কাজিম উদ্দিন, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। একইসাথে পলিসি বিপণনে উচ্চতর কৌশল আহরণে ন্যাশনাল লাইফের ২৮ জন উন্নয়ন কর্মকর্তা অপর একটি প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। কলকাতার কেনিলওরথ হোটেলে আয়োজিত উক্ত প্রশিক্ষণে ভারতের প্রখ্যাত প্রশিক্ষক ড. রাকেশ ও চন্দ্রানী সরকার প্রশিক্ষণ প্রদান করেন। SHARES অর্থ নিউজ বিষয়: