বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তিঃ বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ১০ম বার্ষিক সাধারণ সভা গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট, এফবিসিসিআইয়ের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মাননীয় চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মনির হোসেন, পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান চৈতন্য কুমার দে চয়ন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ, উদ্যোক্তা পরিচালক মোঃ আমিন হেলালী, পরিচালক মোঃ খলিলুর রহমান মাসুম, পরিচালক কাজী সামিরুল হক, শেয়ারহোল্ডার মোঃ ইকবাল হোসেন চৌধুরী, শেয়ারহোল্ডার সিদ্দিকুর রহমান, শেয়ারহোল্ডার আবু সালেহ আব্দুল মুয়ীজ, শেয়ারহোল্ডার জেসমিন আক্তার, শেয়ারহোল্ডার শিয়াজিন সাদমিন হক এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

বার্ষিক সাধারণ সভার শুরুতেই বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল আহাদ, প্রতিষ্ঠাতা পরিচালক ও ইসি কমিটির সাবেক চেয়ারম্যান রোটাঃ ইঞ্জিঃ মোহাঃ মোহাব্বত উল্যাহ্ এবং পরিচালক কাজী এনামুল হকের রূহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৩ অর্থবছরের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় এবং মোস্তফা আজাদ চৌধুরী পুনরায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক মোঃ আমিন হেলালী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।