বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুন ১১, ২০২৪ নিজস্ব প্রতিনিধিঃ ১১ জুন ২০২৪ রোজ মঙ্গলবার ঢাকাস্থ পল্টন টাওয়ারে বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেডের কর্মী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুমনা পারভীন। প্রায় তিন শতাধিক উন্নয়ন কর্মী ও কর্মকর্তা নিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে, সকল কর্মীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সেই সাথে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইব্রাহিম খলিল ও শিরিন বেগম। এজেন্সি ডিরেক্টর জনাব মোঃ সাজেদ মাতুব্বর , মো: হাসান , মো: আব্দুল্লাহ আল মামুন, মো: শফিকুল ইসলাম এবং মো: মাইনুল ইসলাম। প্রধান অতিথি কোম্পানির সিইও তার বক্তব্যে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড আগামী দিনে আরো অনেক বড় কোম্পানি হবে, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের এসবি, ম্যাচিউরিটি প্রদান করা হবে, গ্রাহকের মৃত্যুতে দাবীর টাকা দ্রুত সময়ে প্রদান করতে হবে যাতে করে তারা কোনো হয়রানির শিকার না হয়। মৃত্যু পরবর্তী দাফনের পূর্বেই যেন গ্রাহকের হাতে টাকা পৌঁছতে পারে সে ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। আগামী দিনে পলিসি হোল্ডাররা সর্বোচ্চ বেনিফিট পাবেও বলে তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেন । SHARES অর্থ নিউজ বিষয়: