মিরপুরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মিরপুর সার্ভিস সেলের (আল-আমীন বীমা, জনপ্রিয় বীমা ও ইসলামী ডিপিএস প্রকল্প) উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি. এম. ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী। এছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মী ও উন্নয়নকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রাহকের আস্থা অর্জন ও দ্রুত বীমা দাবি পরিশোধই একটি বীমা প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম ভিত্তি। তিনি গ্রাহকসেবার মান আরও উন্নত করার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে সকলকে আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় কোম্পানির সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়ন, নতুন ব্যবসা সম্প্রসারণ, মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আলোচনা শেষে উপস্থিত কর্মকর্তা ও উন্নয়নকর্মীরা পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সেবার মান আরও উন্নত করা এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।