যশোরে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪

যশোরে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার দিনব্যাপী যশোর সার্ভিস সেন্টারের আয়োজনে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব মোঃ গোলাম মোস্তফা। সভার সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার জনাব মোঃ মনিরুজ্জামান। সভায় প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা

উপস্থিত ছিলেন।