রূপালী লাইফ এর ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা চট্রগ্রামে অনুষ্ঠিত প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪ চট্রগ্রামে রূপালী লাইফের ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধিঃ ৯ নভেম্বর ২০২৪ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত মতবিনিময় ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর সুজিত কুমার দাশ, এক্সিকিউটিভ ডিরেক্টর চট্রগ্রাম এম. মনছুর আলম। এছাড়াও কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। SHARES অর্থ নিউজ বিষয়: