সন্ধানী লাইফে বিনিয়োগকারীদের ১২% নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪ নিজস্ব প্রতিনিধিঃ ২০২৩ সালের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। শনিবার (২৯ জুন) কোম্পানিটির ১৬৯তম বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। যা আগের বছর ২০২২ সালে ছিল ৮৮ পয়সা। ২০২৩ সালে বীমা কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৮ টাকা ৪৮ পয়সা। যা আগের বছর ২০২২ সালে ছিল ১৮ টাকা ৫৭ পয়সা। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: