স্পট মার্কেটে যাচ্ছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল। প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪ নিজস্ব প্রতিবেদক : রেকর্ড ডেটের আগে আগামীকাল (বৃহস্পতিবার) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আগামীকাল (১৮ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের স্পট মার্কেটের লেনদেন আগামী রোববার (২১ জানুয়ারি) শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জানুয়ারি বা সোমবার। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। SHARES অর্থ নিউজ বিষয়: