যমুনা লাইফ ইনসিওরেন্স এর বাগেরহাট সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১৫ মে ২০২৪ রোজ বুধবার যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড বাগেরহাট সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন সভা ও ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। জেনারেল ম্যানেজার (উন্নঃ) দিলরুবা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অত্র কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও সার্বিক বিষয়ে ট্রেনিং প্রদান করেন উপঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল মোমিন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার যথাক্রমে শরিফা ইসলাম ও অজিফা আক্তার কাজল। এ সময় উক্ত অফিসের প্রায় ৭০ জন উন্নয়ন কর্মকর্তা ট্রেনিংয়ে অংশ নেন।

সর্বশেষে প্রধান অতিথি কক্সবাজার সম্মেলনের ১ম পুরষ্কারপ্রাপ্ত কর্মকর্তাকে “৪২ ইঞ্চি কালার এলইডি টেলিভিশন” প্রদান করেন।