সোশ্যাল ইসলামী ব্যাংকের স্টলে এসএমই পণ্যমেলা ২০২৪-এ ব্যাপক সাড়া

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুন ১, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলা ২০২৪-এ সোশ্যাল ইসলামী ব্যাংকের স্টলে গ্রাহকদের ব্যাপক সাড়া পড়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাবীবুর রহমান ব্যাংকের স্টল পরিদর্শন করেন। সে সময় উপস্থিত ছিলেন এসএমই বিভাগের প্রধান জনাব জনাব মোঃ সাদাত আহমদ খান, আগারগাঁও শাখার ব্যবস্থাপক জনাব জিয়া হায়দারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সাতদিনব্যাপী চলা এই মেলায় অনেক দর্শনার্থী স্টলে আসেন এবং ব্যাংকের বিভিন্ন সেবাপণ্য সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।