সোশ্যাল ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের পদোন্নতি উপলক্ষে প্রীতি সম্মিলন প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৪ সোশ্যাল ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের ২০২৪ সালের পদোন্নতি উপলক্ষে ৭ জুন সিএসএস আভা সেন্টারে আয়োজন করা হয় এক প্রীতি সম্মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাবীবুর রহমান। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মোহাম্মদ মোসলে উদ্দিন। এছাড়াও ব্যাংকের এসএমই বিভাগের প্রধান জনাব শ্যাম সুন্দর রায়সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী, খুলনা অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে জনাব জাফর আলম পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংককে সফলতার শীর্ষে নিয়ে যেতে সকল কর্মকর্তাকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান। SHARES অর্থ নিউজ বিষয়: