ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ইউনাইটেড লুব ওয়েল লিমিটেড এর চুক্তি স্বাক্ষর সম্পন্ন প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ইউনাইটেড লুব ওয়েল লিমিটেড এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে পেট্রোনাস লুব্রিক্যান্টসের একমাত্র পরিবেশক ইউনাইটেড লুব অয়েল লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনার হার বৃদ্ধি মোকাবিলায় ইউনাইটেড লুব অয়েল লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড “পেট্রোনাস স্প্রিন্টা রাইড সেফ ক্যাম্পেইন” চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে এখন থেকে বাইকারদের দুর্ঘটনাজনীত বীমা কভারেজ প্রদান করা হবে। পেট্রোনাস স্প্রিন্টা লুব্রিক্যান্ট ক্রয়ের সময় ক্যান এর গায়ে স্টিকার কোড রেজিস্ট্রেশন এর মাধ্যমে মোটরসাইকেল চালকরা বিশেষ ইন্স্যুরেন্স কভারেজ সুবিধা ভোগ করবেন। সম্প্রতি ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে, ইউনাইটেড গ্রুপের কর্পোরেট সদর দপ্তরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও উত্তম কুমার সাধু এবং ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের পক্ষে পরিচালক ওয়ায়েজ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES অর্থ নিউজ বিষয়: