গাজীপুরে জেনিথ ইসলামী লাইফের চেক বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪

গাজীপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর চেক বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

অদ্য ০৪ অক্টোবর ২০২৪ শুক্রবার গাজীপুরের সফিপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর চেক বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ মিজানুর রহমান ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব নাজমুল হোসেন মন্ডল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সফিপুর শাখা অফিসের ইনচার্জ ও ডেপুটি প্রজেক্ট হেড জনাব মোঃ তানভীর ইসলাম তানজিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এজিএম জনাব আবির হোসেন মুন্না।