ট্রাস্ট ইসলামী লাইফসহ ১১ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪ ট্রাস্ট ইসলামী লাইফসহ ১১ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ নিজম্ব প্রতিনিধি: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, আনোয়ার গালভানাইজিং, আরএন স্পিনিং, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এমএল ডাইং, লাফার্জহোলসিম, কুইন সাউথ টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত প্রতিবেদনঃ (১) ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। (২) স্কয়ার ফার্মা: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। (৩) স্কয়ার টেক্সটাইল: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২২ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। (৪) আনোয়ার গালভানাইজিং: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। (৫) আরএন স্পিনিং: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। (৬) এমএল ডাইং: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২২ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। (৭) কেডিএস এক্সেসরিজ: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। (৮) কুইন সাউথ টেক্সটাইল: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। (৯) লাফার্জহোলসিম: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। (১০) হাইডেলবার্গ সিমেন্ট: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ অক্টোবর বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। (১১) মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। SHARES শেয়ারবাজার বিষয়: