বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনে নন-লাইফ বীমা কোম্পানির সমস্যা নিরসনে মত বিনিময় সভা প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনে নন-লাইফ বীমা কোম্পানী সমূহের সমস্যা নিরসনে করনীয় সম্পর্কে মতবিনিময় সভা খবর বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনে ২১ নভেম্বর, ২০২৪, বৃহস্পতিবার, সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কনফারেন্স রুমে (হোসেন টাওয়ার, লেভেল-৯, বক্স কালভার্ট রোড, ১১৬, নয়া পল্টন, ঢাকা-১০০০) নন-লাইফ বীমা কোম্পানীসমূহের সমস্যা নিরসনে করনীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন নন-লাইফ বীমা কোম্পানীর ৪২ জন মুখ্য নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব পি. কে. রায়, এফসিএ, আহ্বায়ক, নন-লাইফ টেকনিক্যাল সাব-কমিটি ও উপদেষ্টা, রুপালী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ও প্রথম ভাইস-প্রেসিডেন্ট জনাব হোসেন আখতার। নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈদয় বদরুল আলম, জনাব সৈয়দ শাহরিয়ার আহসান, জনাব মোঃ ইমাম শাহীন উপস্থিত ছিলেন। সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নন-লাইফ বীমা কোম্পানীর সমস্যাসমূহ চিহ্নিত করেন এবং এ সকল সমস্যা নিরসনের জন্য নিজস্ব মতামত ব্যক্ত করেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট, প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করেন। SHARES অর্থ নিউজ বিষয়: