বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনে লাইফ বীমা কোম্পানিসমূহে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, বীমা গ্রাহক এবং লাইফ বীমা কোম্পানির মধ্যে স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনে ২৮ নভেম্বর, ২০২৪, বৃহস্পতিবার, সকাল ১১:৩০ ঘটিকায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কনফারেন্স রুমে (হোসেন টাওয়ার, লেভেল-৯, বক্স কালভার্ট রোড, ১১৬, নয়া পল্টন, ঢাকা-১০০০) লাইফ বীমা কোম্পানিসমূহে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, বীমা গ্রাহক এবং লাইফ বীমা কোম্পানির মধ্যে স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন লাইফ বীমা কোম্পানীর চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিআইএ-এর প্রেসিডেন্ট জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। সভার শুরুতে বিআইএ-এর প্রেসিডেন্ট মহোদয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত কর্পোরেট গর্ভানেন্স গাইডলাইন্স মেনে চলার প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরেন। সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন- এর ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান ও নির্বাহী কমিটির সদস্য সৈয়দ বদরুল আলম, জনাব মোঃ জালালুল আজিম এবং জনাব মোঃ গোলাম কিবরিয়া। সভায় চেয়ারম্যানবৃন্দ লাইফ বীমা খাতের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে গ্রাহকের আস্থা অর্জনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। SHARES অর্থ নিউজ বিষয়: