৬ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫ বিশেষ প্রতিনিধি : এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন চার ব্যাংকসহ মোট পাঁচটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (৫ জানুয়ারি) তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এসআইবিএল, আইসিবি ইসলামিক ও ইউনিয়ন ব্যাংক। এর আগে, শনিবার ফার্স্টসিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। SHARES অর্থ নিউজ বিষয়: