নাটোরের লালপুরে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার নাটোরে লালপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বৃহস্পতিবার ( ০৪ জুন) পিএলসির মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জায়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান জনাব মোঃ সাইফুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল করিম, মিলকি পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হাবিবুর রহমান, ৩ নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আইয়ুব আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ সোহেল রানা।

সভার সভাপতিত্ব করেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান।

এস এম নুরুজ্জামান বীমা গ্রাহক মরহুম সাজদার আলীর চেকটি তার স্ত্রীর মিসেস বুলবুলি বেগমের নিকট হস্তান্তর করেন।

এছাড়াও সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।