চট্টগ্রামে পপুলার লাইফ এর বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে শনিবার (০৬ জুন) চট্টগ্রাম জেলায় বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রাহকদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের বীমা খাতের উন্নয়নে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অব্যাহত অগ্রযাত্রা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রামে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পনির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী । এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসায়িক সাফল্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে বীমা গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। SHARES অর্থ নিউজ বিষয়: