জেনিথ ইসলামী লাইফ এর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬ বিশেষ প্রতিনিধি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবসা উন্নয়ন সভা শনিবার (০৬ জুন) রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব এটিএম এনায়েত উল্ল্যাহ। সভার সভাপতিত্ব করেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চলানায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর সকল সংগঠন প্রধান, কোম্পানী সেক্রেটারী জনাব আবদুর রহমান, অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন, হেড অব ট্রেইনার জনাব মোঃ নাহিদুল ইসলাম এবং সারাদেশ থেকে আগত লক্ষমাত্রা অর্জনকারী SHARES অর্থ নিউজ বিষয়: