পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মো. আব্দুল মান্নান:অতিরিক্ত দায়িত্বের পর এবার পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে নিয়োগ

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ১৭ মে ২০২৬ থেকে মো. আব্দুল মান্নান পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। এবার তাকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পেয়ে মো. আব্দুল মান্নান পেট্রোবাংলার সার্বিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। দেশের জ্বালানি ও খনিজসম্পদ খাতের উন্নয়ন, গ্যাস ও জ্বালানি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে পেট্রোবাংলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।