এনআরবি ইসলামিক লাইফের ‘Skill Development Training- 2026’ অনুষ্ঠিত প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬ নিজস্ব প্রতিনিধি: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি- এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তা ও কর্মীগণের নিয়ে বুধবার (১৮ নভেম্বর) এনআরবি লাইফ মিলনায়তনে Skill Development Training- 2026 অনুষ্ঠিত হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে ট্রেনিং প্রদান করেন কর্পোরেট ট্রেইনার ও মটিভেশনাল স্পিকার আনাস আহমেদ আস্থা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরীফ মোঃ শহিদুল ইসলাম (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা; এইচ.এম. মিলন রহমান (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা; মো. জসিম উদ্দিন (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা এবং কোম্পানি সচিব জনাব মো:সালাহউদ্দীন। এছাড়াও ট্রেনিং প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন কোম্পানির বাছাইকৃত এফএ থেকে তদুর্ধ্ব কর্মকর্তাবৃন্দ। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: