আওয়ার বিল্ডার্স লিঃ ও আইকনিক গ্রীনল্যান্ড লিঃ এর দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ আওয়ার বিল্ডার্স লিঃ এর আয়োজনে ও মোঃ মুস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার বিকেলে ঢাকাস্থ মতিঝিলের হোয়াং কিচেন চাইনিজ রেস্টুরেন্ট এর হল রুমে আওয়ার বিল্ডার্স লিঃ ও আইকনিক গ্রীনল্যান্ড লিঃ এর মধ্যে ” সিটি টাওয়ার জেভি” নামে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে আবাসন প্রকল্পের উন্নয়নে এক দৃষ্টান্ত স্থাপন হবে বলে কর্তৃপক্ষ বিশ্বাস করেন। আইকনিক ইউনিটি গ্রুপের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আইকনিক গ্রীনল্যান্ড লিঃ। এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে সেখানে উভয় কোম্পানির এমডি, চেয়ারম্যান সহ প্রায় ১২ জন পরিচালক ও শুভাকাঙ্ক্ষী সহ ২০/২২ জন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আইকনিক ইউনিটি গ্রুপের চেয়ারম্যান বনি আমিন ফকির, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরোয়ার হোসেন, পরিচালক মাওলানা ইব্রাহিম, পরিচালক মাসুম বিল্লাহ, আইকনিক গ্রীনল্যান্ড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিম উদ্দীন, মুহাম্মদ ওয়ালী উল্লাহ, মুফতি হাবিবুল্লাহ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই সাথে আওয়ার বিল্ডার্স লিঃ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাফিজ মনির, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমান, ডিএমডি মোঃ ফিরোজ আলম, পরিচালক মোঃ হুসাইন মাহমুদ, কোম্পানির ইঞ্জিনিয়ার মোঃ রায়হান জামিল, আইটি ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাফিজ মনির তার বক্তব্যে আগামীতে আবাসন প্রকল্পে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন হবে ও মানবসেবার মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন এ চুক্তির মাধ্যমে উভয় কোম্পানির ব্যবসায়িক গতি আরও ত্বরান্বিত হলো। পরিশেষে তিনি হালাল পথে ব্যবসা পরিচালনার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যান কামনা করেন ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। SHARES অর্থ নিউজ বিষয়: