আলফা ইসলামী লাইফ এর ব্রাঞ্চ ম্যানেজার মিটিং, ট্রেনিং প্রোগ্রাম এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি : আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর প্রধান কার্যালয়ে শনিবার (০৬ জুন) জুন-২০২৬ মাসের ব্রাঞ্চ ম্যানেজার মিটিং, ট্রেনিং প্রোগ্রাম এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম সিদ্দিকী অভি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং) এবং জনাব মোহাম্মদ শাহ আলম মামুন, ডিএমডি (অপারেশন)।

এছাড়াও প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে ব্যবসা সম্প্রসারণ, গুণগত মানোন্নয়ন, গ্রাহকসেবার উৎকর্ষ সাধন এবং নেতৃত্ব বিকাশ বিষয়ক গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করেন জনাব মুত্তাকিন ইসলাম মুক্তা, এসইভিপি ও হেড অব ট্রেনিং।

সভায় কোম্পানির সার্বিক ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিক্রয় বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সাফল্য অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পুরো অনুষ্ঠানজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রাণবন্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতার মনোভাব এবং কোম্পানির লক্ষ্য অর্জনে দৃঢ় অঙ্গীকার। এ ধরনের আয়োজন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করা হয়।