এনআরবি ইসলামিক লাইফ ও ডিসিআইএমসিএইচ-এর মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ পলিসি হোল্ডার ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবংঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল (ডিসিআইএমসিএইচ) -এর মধ্যে একটি কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ শাহ্ জামাল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন এস এম মোরসেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স এবং মোঃ গোলাম মোর্শেদ, ডেপুটি ম্যানেজার, গ্রুপ সার্ভিস ও হাসপাতাল নেটওয়ার্ক।

অন্যদিকে, ডিসিআইএমসিএইচ-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চিফ অপারেটিং অফিসার (সিওও) মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মুসা আলী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ইন-চার্জ, কর্পোরেট মার্কেটিং; এ.এইচ.এম. হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কর্পোরেট মার্কেটিং এবং মোঃ রাইসুল ইসলাম, এক্সিকিউটিভ—কর্পোরেট মার্কেটিং।

চুক্তির আওতায় এনআরবি ইসলামিক লাইফের পলিসি হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের যোগ্য নির্ভরশীলরা ডিসিআইএমসিএইচ-এর বিভিন্ন কর্পোরেট স্বাস্থ্যসেবা সুবিধা, বিশেষ সেবা এবং অগ্রাধিকারভিত্তিক চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে বীমা গ্রাহক ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ আরও সহজ হবে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা দ্রুত ও অগ্রাধিকারভিত্তিতে পাওয়ার সুযোগ তৈরি হবে।

উভয় প্রতিষ্ঠান আশা করছে, এ চুক্তির ফলে এনআরবি ইসলামিক লাইফের পলিসি হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও তাদের যোগ্য নির্ভরশীলদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সেবা কাঠামো গড়ে উঠবে।