চাঁদপুরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬ নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় জেলার স্থানীয় কার্যালয়ে এ সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, গ্রাহকদের আমানতের সঠিক মূল্যায়ন এবং সময়মতো বীমা দাবি নিষ্পত্তি করাই পপুলার লাইফ ইনস্যুরেন্সের অন্যতম প্রধান লক্ষ্য। বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা পুনর্গঠনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন ও দ্রুত বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে বীমা খাতের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব। এ লক্ষ্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স নিয়মিতভাবে গ্রাহকদের পাশে রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধিবৃন্দ, মাঠপর্যায়ের কর্মী ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বীমা কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে অতিথিরা বীমা গ্রাহকদের হাতে তাদের প্রাপ্য বীমা দাবির চেক তুলে দেন। গ্রাহকদের হাতে সরাসরি বীমা দাবির চেক হস্তান্তরের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: