জেনিথ ইসলামি লাইফ এর ম্যানেজারস্ কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ম্যানেজারস্ কনফারেন্স ৯ এপ্রিল ২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি (উন্নয়ন) মোঃ মনির হোসেন,সৈয়দ মাহমুদুল হক আক্কাস, এ এফ ওবায়দুল্লাহ মামুন, ইফতেখার আল মামুন এবং এ কে এম নেয়ামত উল্লাহ বাবু।

সভায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের প্রধান মোঃ তোফাজ্জল হোসেন মানিক।

সভার সভাপতিত্ব করেন সংগঠন প্রধান সৈয়দ মাসকুরুল হক। সভায় প্রায় অর্ধশত বাছাইকৃত ব্রাঞ্চ ম্যানেজার উপস্থিত ছিলেন।