জেনিথ ইসলামী লাইফ এর মৃত্যুদাবীর ১ লক্ষ ২৪ হাজার টাকা পরিশোধ প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫ খবর বিজ্ঞপ্তিঃ মাত্র ২৬ হাজার টাকা জমা দিয়ে জেনিথ ইসলামী লাইফের গ্রাহকের নমিনী মৃত্যুদাবী বাবদ পেলেন ১ লক্ষ ২৪ হাজার টাকা। আজ ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার মেহেরপুরের গাংনীতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর এজেন্সী অফিস উদ্বোধন এবং বীমা গ্রাহক মরহুমা সালেহা বেগম এর মৃত্যুদাবীর ১ লক্ষ ২৪ হাজার টাকার চেক পলিসির নমিনী মোঃ রুহুল আমিন এর নিকট হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী বাজার কমিটির সভাপতি জনাব সালাউদ্দীন শাওন, সংগঠন প্রধান মোঃ জাহাঙ্গীর আলম, অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, ডিএমডি (উঃ) ইব্রাহিম খাঁন টুলু।সভার সভাপতিত্ব করেন গাংনী এজেন্সী অফিস ইনচার্জ মোঃ শাকিল আহম্মেদ। সভায় প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বীমা গ্রাহক সালেহা বেগম মাত্র ২৬ হাজার টাকা দিয়ে মৃত্যুবরণ করেন News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: