জেনিথ লাইফের কক্সবাজারে ডেভলপমেন্ট মিটিং এন্ড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর কক্সবাজার সেলস অফিসের ডেভেলপমেন্ট মিটিং এন্ড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিতঃ সংবাদ বিজ্ঞপ্তিঃ অদ্য ১৩ জুলাই ২০২৪ইং রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় জেনিথ মেট্রো কক্সবাজার সেলস অফিসে ডেভেলপমেন্ট মিটিং এন্ড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস.এম নুরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমরান, হেড অব মেট্রো। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন জনাব মোঃ তোফাজ্জেল হোসাইন মানিক, ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ছাবেকুন্নাহার,ডেপুটি প্রজেক্ট হেড, জেনিথ মেট্রো। উক্ত সভার সভাপতিত্ব করেন জেনিথ মেট্রোর সেলস ম্যানেজার জনাব জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব রবিউল ইসলাম রুবেল, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, কক্সবাজার সেলস অফিস। এছাড়াও কক্সবাজার সেলস অফিসের বাছাইকৃত ৫০ জন ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল এসোসিয়েট উপস্থিত ছিলেন। SHARES অর্থ নিউজ বিষয়: