জেনিথ লাইফের নরসিংদীতে ব্যবসা সফল কর্মকর্তাদের সংবর্ধনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুন ২, ২০২৪ বিশেষ প্রতিনিধিঃ অদ্য ০২ জুন ২০২৪ রবিবার দিনব্যাপী নরসিংদীর মাধবদীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে সংবর্ধনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান জনাব মুহাম্মদ কামরুল ইসলাম,জনাব মোঃ সাইফুল ইসলাম, সৈয়দ মাসকুরুল হক, জনাব মোঃ জিয়াউর রহমান প্রমুখ। সভার সভাপতিত্ব করেন সংগঠন প্রধান ও সিনিয়র ডিএমডি (উন্নয়ন) জনাব মোঃ আবদুল কাদের। সভায় প্রায় ১২০ জন সফল উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। SHARES অর্থ নিউজ বিষয়: