টেকসই রেটিং পেল ১০ ব্যাংক, তিন আর্থিক প্রতিষ্ঠান প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪ নিজস্ব প্রতিনিধিঃ চতুর্থবারের মতো দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) সাসটেইন্যাবল বা টেকসই রেটিং প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তালিকায় স্থান পেয়েছে ১০টি ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠান। বুধবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সাসটেইন্যাবল ফাইন্যান্স বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২০২৩ সালের টেকসই ১০ ব্যাংকের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: