বিআইএফ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জুন ৫, ২০২৪ নিজস্ব প্রতিবেদকঃ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারের এনএলআই টাওয়ারে সভাটি হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী। আলোচনায় অংশ নেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়া ইন্স্যুরেন্সের সিইও মো. ইমাম শাহীন, ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের সিইও ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দীন, ইসলামী ইন্স্যুরেন্সের সিইও মো. আব্দুল খালেক মিয়া, সোনার বাংলা ইন্স্যুরেন্সের সিইও মো. সামসুল হুদা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সিইও শামীম হোসাইন, সন্ধানী লাইফের সিইও নিমাই কুমার সাহা, চার্টার্ড লাইফের সিইও এস এম জিয়াউল হক, ট্রাস্ট লাইফের সিইও গিয়াস উদ্দিন, প্রগতি ইন্স্যুরেন্সের সিইও সৈয়দ সেহাব উল্লাহ আল-মঞ্জুর, রিপাবলিক ইন্স্যুরেন্সের সিইও ড. এ.কে.এম সারোয়ার জাহান জামীল প্রমুখ। সভায় লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির অন্তত ৬০ জন সিইও অংশ নেন। সভা আয়োজনে সহযোগিতা করে ন্যাশনাল লাইফ। সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীকে নিয়ে প্রকাশিত ভিত্তিহীন, উদ্যেশ্য প্রণোদিত, অসত্য, মানহানিকর সংবাদের প্রতিবাদ জানানো হয়। সভায় নন-লাইফের বিজনেস প্রকিউরমেন্ট কমানোর পাশাপাশি ব্যবস্থাপনা ব্যয় আইডিআরএ’র গাইডলাইন অনুযায়ী প্রদানের তাগিদ দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, আইডিআরএ এবং সাধারণ বীমা করপোরেশনের যৌথ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রতি গুরুত্ব দেওয়া হয়। জীবন বীমার টায়ার ও আইডিআরএ’র কমিশন শিডিউল মানার বিষয়ে ঐকমত প্রকাশ করা হয়। এছাড়া যেসব জীবন বীমা কোম্পানি গ্রাহকের টাকা পরিশোধ করছে না তাদেরকে দাবি পরিশোধের বিষয়ে বিশেষ তাগিদ দেওয়া হয়। লাইফ-নন-লাইফ দুধরণের কোম্পানিতেই শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সভায় আলোচনা হয়। বিআইএফ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪ মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর কাওরানবাজারস্থ ন্যাশনাল লাইফ টাওয়ারে এটি অনুষ্ঠিত হয়েছে। ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহযোগিতায় আয়োজিত এ মতবিনিময় সভা ডিনার গ্রহণের মাধ্যমে শেষ হয়েছে। সংগঠনের সকল বিষয়ে তথ্য দি ও সিদ্ধান্ত সমূহ জানিয়েছেন বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়:
বিআইএফ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪ মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর কাওরানবাজারস্থ ন্যাশনাল লাইফ টাওয়ারে এটি অনুষ্ঠিত হয়েছে। ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহযোগিতায় আয়োজিত এ মতবিনিময় সভা ডিনার গ্রহণের মাধ্যমে শেষ হয়েছে। সংগঠনের সকল বিষয়ে তথ্য দি ও সিদ্ধান্ত সমূহ জানিয়েছেন বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: