বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক তার ৪র্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ জুলাই ২০২৪ সোমবার, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম ও ইঞ্জিঃ গোলাম মোহাম্মদ আলমগীর সহ ব্যাংকের অন্যান্য পরিচালক ও স্পন্সর শেয়ারহোল্ডারদের সাথে সভায় যোগ দেন।

এজিএমে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক মোর্শেদ এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিব ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন