বেষ্ট লাইফ ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ  ১০ জুন ২০২৪ সোমবার ডাচ বাংলা ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) এবং বেস্ট লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান কোম্পানির বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

পারস্পরিক এই চুক্তির মাধ্যমে কোম্পানির সকল কর্মী ও কর্মকর্তাদের বেতন, ভাতা, কমিশন অন্যান্য সুযোগ সুবিধা সহজেই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করা যাবে। এছাড়াও প্রিমিয়াম কালেকশন ও সহজতর হবে।

উক্ত প্রোগ্রামে কোম্পানির পক্ষে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মাদ নূরুল ইসলাম এবং ডাচ বাংলা ব্যাংকের পক্ষে হেড অফ এজেন্ট ব্যাংকিং ডিভিশন জনাব আহমেদ আসলাম আল ফেরদৌস চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।