সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৩ সালের শেয়ারহোল্ডারদের জন্য ০.৫% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ওয়াফী শফিক মিনহাজ খান। সভায় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কোম্পানির শেয়ারহোল্ডাররাও উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান শেয়ারহোল্ডারদের সমর্থন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সানলাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির চ্যালেঞ্জিং সময়েও গ্রাহক সেবা নিশ্চিত করে ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখার জন্য। এছাড়াও নতুন পরিচালনা পরিষদের দূরদর্শিতার প্রতি তার দৃঢ় আস্থা জ্ঞাপন করে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স, লভ্যাংশ ঘোষণা এবং ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য নতুন পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।