সাভারে বেস্ট লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৪ নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১৪ জুন ২০২৪ রোজ শুক্রবার সাভারে চার্চ অফ বাংলাদেশ এর হল রুমে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আনন্দপুর (সাভার) অফিস কর্তৃক উন্নয়ন আয়োজন করা হয়। আনন্দপুর (সাভার) অফিসের ইনচার্জ মোঃ আব্দুর রহমান মাস্টার এর সভাপতিত্বে উক্ত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপঃ ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক এবং এজেন্সি ডিরেক্টর মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স এর সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করণের মাধ্যমে বীমা শিল্পে বিশেষ ভুমিকা পালনের অঙ্গীকার করেন। বেস্ট লাইফে উজ্জ্বল ক্যারিয়ার গঠনের বিষয়েও তিনি আলোকপাত করেন। SHARES অর্থ নিউজ বিষয়: