আস্থা লাইফ এর চট্ট্রগ্রাম ডিভিশনের রিজিওনাল কনফারেন্স – ২০২৬ অনুষ্ঠিত প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ বৃহত্তর বন্দর নগরী চট্ট্রগ্রাম এর জিইসি মোড় সংলগ্ন কপার চিমনী রেস্টুরেন্টে মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর “রিজিওনাল কনফারেন্স – ২০২৬” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (সেলস্ এন্ড মার্কেটিং) সামিরা ইউনুস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চট্ট্রগ্রাম ডিভিশনের অন্তর্গত সকল জেলা, উপজেলা থেকে আসা আস্থা লাইফের সেলস্ এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল এসোসিয়েটদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক মতবিনিময়, ব্যবসা পরিকল্পনা, বীমা বিপণনের প্রচলিত ভ্রান্তিসমূহ আলোচনা ও উত্তোরণের উপায় পর্যালোচনা, গ্রুপ বীমার মৌলিক বিষয়সমূহ পর্যালোচনা এবং বিভিন্ন ক্যাটাগরীতে সনদপত্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জীবন বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে এবং জীবন বীমায় মানুষের আস্থার সংকট দূর করতে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গঠিত হয়। আর এ লক্ষ্য বাস্তবায়নে কোম্পানীর অন্যতম প্রতিনিধি হিসেবে আস্থা লাইফের সেলস্ফোর্সগণ যেভাবে অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে শহর থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে বীমা সেবা পৌঁছে দিচ্ছেন তা প্রশংসনীয়। তিনি এই অগ্রযাত্রার ধারাবাহিক প্রসারতার লক্ষ্যে চট্ট্রগ্রাম ও নোয়াখালী শাখাকে দুইটি জোন অফিস হিসেবে ঘোষনা দেন। পাশাপাশি তিনি আস্থা লাইফ এর ২০২৬ সালে প্রবৃদ্ধি অর্জনের নিমিত্তে প্রিমিয়াম কালেকশন, ফিল্ড রিক্রুটমেন্ট , সময়মত দাবি নিষ্পত্তিকরণ এবং ব্যবসায়িক এলাকা প্রসারের বিষয়ে আলোচনা করেন ও দিক নির্দেশনা দেন। পরিশেষে, তিনি “আমাদের লক্ষ্য কেবল ব্যবসা নয়; সেবাধর্মী মানসিকতাই আমাদের মূল ব্রত” এই প্রতিপাদ্যে সকলকে উদ্বুদ্ধ থেকে নিজেদের ভূমিকা ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং উপস্থিত সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: