ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপন ৫৭ তম পর্বের অতিথি ড. বিশ্বজিৎ কুমার মন্ডল প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৪ ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপন ৫৭ তম পর্বে আমন্ত্রিত অতিথি জনাব ড. বিশ্বজিৎ কুমার মন্ডল। Agrogoti Online TV কর্তৃক আয়োজিত “ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপন” টকশো প্রতি মাসের ১ম শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে নিয়মিত ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় আগামী ০৪/১০/২০২৪, শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে বীমা পেশাজীবীদের সংগঠন “বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)” এর ফাউন্ডার প্রেসিডেন্ট, লেখক ও প্রশিক্ষক মো. মাহমুদুল ইসলামের উপস্থাপনায় “ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপন” ৫৭ তম পর্ব অনুষ্ঠিত হবে। উক্ত লাইভে আমন্ত্রিত অতিথি হিসেবে কথা বলবেন জনাব ড. বিশ্বজিৎ কুমার মন্ডল, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই অনুষ্ঠানে দেশের বীমা সেক্টরের উজ্জ্বল নক্ষত্রদের সফল জীবন কাহিনী, দিকনির্দেশনা মূলক পরামর্শ, ইন্স্যুরেন্স ক্যারিয়ার সম্পর্কে সুস্পষ্ট ধারণা সহ বীমা শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরা হয়। ইতিমধ্যে “ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপন” জনপ্রিয় লাইভ প্রোগ্রাম হিসেবে বীমা পেশাজীবিসহ আপামর জনসাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই লিংকে ক্লিক করে- https://www.facebook.com/agrogotionlinetv অনুষ্ঠান চলাকালীন সময়ে সরাসরি ফেসবুক লাইভে অনুষ্ঠানটি দেখার আহ্বান রইল। #bidssociety #agrogoti_online_tv SHARES অর্থ নিউজ বিষয়: