এনআরবি ইসলামিক লাইফের Business Discussion Session-2024 অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

এনআরবি ইসলামিক লাইফের Business Discussion Session-2024 অনুষ্ঠিত

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বাছাইকৃত ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে প্রধান কার্যালয়ের হল রুমে ২১ সেপ্টেম্বর Business Discussion Session-2024 অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ব্যবসায় সফল ৫জন কর্মকর্তাকে এসইভিপি পদ থেকে এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতির চিঠি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়, এবং আগষ্ট মাসের ব্যবসায় সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী ডিজিএম, এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান ও সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের ফুলদিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব এম. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জনাব হোসনে আরা বেগম, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ)।

পদোন্নতিপ্রাপ্ত এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) দের নামের তালিকা:
(১) জনাব শরীফ মো. শহিদুল ইসলাম, প্রধান কার্যালয়, ঢাকা
(২) জনাব এইচ. এম. মিলন রহমান, প্রধান কার্যালয়, ঢাকা
(৩) জনাব মো. বেলায়েত হোসেন (মিলন), খুলনা
(৪) জনাব মো. রোস্তম আলী, রংপুর
(৫) জনাব মো. জসিম উদ্দিন, প্রধান কার্যালয়, ঢাকা।