গ্রাহকসেবার মানোন্নয়ন ও দ্রুত দাবি পরিশোধে গুরুত্বারোপঃ রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক বিতরণ ও ব্যবসা উন্নয়ন সভা

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ  পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর রংপুর অঞ্চলের উদ্যোগে বীমা দাবির চেক বিতরণ ও ব্যবসা উন্নয়ন সভা বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বীমা গ্রাহকদের হাতে দাবির চেক হস্তান্তরের পাশাপাশি গ্রাহকসেবা আরও উন্নত করা, নতুন ব্যবসা সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি. এম. ইউসুফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকের আস্থা, স্বচ্ছতা এবং সময়মতো সেবা প্রদানই একটি বীমা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ। পপুলার লাইফ ইনস্যুরেন্স সবসময় গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দ্রুত বীমা দাবি নিষ্পত্তি, সেবার মানোন্নয়ন এবং নতুন ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বীমা খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি কর্মকর্তা-কর্মচারী, উন্নয়নকর্মী ও মাঠপর্যায়ের বীমা প্রতিনিধিদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, গ্রাহকের সন্তুষ্টিই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যের মূল ভিত্তি। তাই প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী। তিনি বলেন, প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি ধরে রাখতে দলগত কাজ, দক্ষ নেতৃত্ব এবং গ্রাহককেন্দ্রিক সেবার কোনো বিকল্প নেই। তিনি রংপুর অঞ্চলের কর্মকর্তা ও উন্নয়নকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যবসার পরিধি আরও সম্প্রসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রংপুর অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তা, উন্নয়নকর্মী এবং বিপুলসংখ্যক বীমা প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বীমা গ্রাহকদের মাঝে দাবির চেক বিতরণ। দাবির অর্থ হাতে পেয়ে গ্রাহকেরা সন্তোষ প্রকাশ করেন এবং সময়মতো দাবি পরিশোধের মাধ্যমে পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রতি তাদের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে মত প্রকাশ করেন।

 

পরে অনুষ্ঠিত ব্যবসা উন্নয়ন সভায় নতুন ব্যবসা সংগ্রহ, বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে দেশের বীমা শিল্পে পপুলার লাইফ ইনস্যুরেন্স আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

সভা শেষে প্রধান অতিথি রংপুর অঞ্চলের কর্মকর্তা, কর্মচারী, উন্নয়নকর্মী ও বীমা প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে প্রতিষ্ঠানের উন্নয়ন ও গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।