ট্রাস্ট ইসলামি লাইফের ফেনী অফিসে মরণোত্তর বিমা দাবীর চেক হস্তান্তর

প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ ০৯ জুন ২০২৪ ইং তারিখে ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড ফেনী জোনাল হেড কোয়ার্টার অফিসে তানজিনা আক্তারের মরণোত্তর বিমা দাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, সিনিয়র উপ-ব্যবস্হাপনা পরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান উপ-ব্যবস্হাপনা পরিচালক। সভাপতি করেন গিয়াস উদ্দিন আহাম্মেদ এস,ই,ভি,পি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় শতাধিক কর্মী ও কর্মকর্তা বৃন্দ।